ইসলাম টাইমস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের সরকারপন্থী শরীয়া ইফতা কাউন্সিল ‘ইখওয়ানুল মুসলিমীন’ বা মুসলিম ব্রাদারহুড সংগঠনটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ফতোয়া দিয়েছে।
আমিরাতের সরকারি সংবাদ সংস্থা ওয়ামের বরাত দিয়ে আলআরাবিয়া ডট নেট জানিয়েছে, গতকাল সোমবার কাউন্সিলের ভার্চুয়াল কনফারেন্সে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
কনফারেন্সের সভাপতি ছিলেন শেখ আবদুল্লাহ বিন বাইহ।
ভার্চুয়াল বৈঠকে সৌদি আরবের সরকারপন্থী সিনিয়র আলেমরাও উপস্থিত ছিলেন।
কমিটির পক্ষ থেকে শরীয়তে একতাবদ্ধতা এবং বিশৃংখলা সৃষ্টি না করার গুরুত্ব উল্লেখ করে বলা হয়, ইখওয়ানুল মুসলিমীন সংগঠনটি সরকার ও প্রশাসনের বিরুদ্ধে উস্কানি দেওয়া এবং সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত।
কাউন্সিলটি সকল মুসলমানদেরকে জোর তাগিদ করে, যাতে তারা এধরনের সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা থেকে দূরে থাকে, যারা উম্মতের ঐক্যে ফাটল সৃ্ষ্টি, ফেতনা ছড়ানো এবং রক্তপাতের কাজ করে।
এর আগে গত ১০ নভেম্বর সৌদি আরবের সরকারপন্থী আলেমদের কাউন্সিল এক বিবৃতিতে জানায়, ‘ইখওয়ানুল মুসলিমীন বা মুসলিম ব্রাদারহুড একটি সন্ত্রাসী সংগঠন। যারা ইসলামের আদর্শের প্রতিনিধিত্ব করে না।’
আরো পড়ুন: ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ভিসামুক্ত ভ্রমণের চুুক্তি করল আমিরাত
ম্যাখোঁর ইসলাম বিদ্বেষী বক্তব্যের সমর্থন করলেন আমিরাতের মন্ত্রী
গোপনে সৌদি সফরে নেতানিয়াহু, যুবরাজ, মোসাদ প্রধান, পম্পেও-এর সঙ্গে বৈঠক!
এম এস আই
















