করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন

ইসলাম টাইমস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।

মঙ্গলবার রাতে এ ফল পাওয়া গেছে।

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য তার নাইজার সফরের কথা ছিল। এ সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তার করোনা পরীক্ষা করা হয়।

পররাষ্ট্রমন্ত্রীর শরীরে এসময় করোনার কোনো লক্ষণ ছিল না। বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পররাষ্ট্রমন্ত্রীর নাইজার সফর বাতিল করা হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

এছাড়া নাইজার সফর উপলক্ষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তারও পজিটিভ ফলাফল আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

এম এস আই

পূর্ববর্তি সংবাদনরসিংদীতে গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাতের মৃত্যু
পরবর্তি সংবাদউইঘুর মুসলিমদের নির্যাতিত বলায় পোপের সমালোচনা করল চীন