বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল

ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল ২৭ নভেম্বর ২০২০, শুক্রবার বাদ জুমা থেকে বরিশালের চরমোনাই ময়দানে শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক বার্ষিক মাহফিল। ৩০ নভেম্বর সকালের বয়ানের পর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ বছরের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল।

আগামীকাল ২৭ নভেম্বর শুক্রবার বাদ জুমা পীর সাহেব চরমোনাই-এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে।

চরমোনাই’র এ মাহফিলকে কেন্দ্র করে সারাদেশ থেকে আগত লাখো লাখো ইসলামপ্রিয় জনতা, ভক্তবৃন্দ ও মুরিদদের জিকিরে মুখরিত হবে চরমোনাই ময়দান। চরমোনাই ময়দানের সবগুলো মাঠই প্রস্তুত করা হয়েছে আগত মাহফিল উপলক্ষে। প্রত্যেকটি মাঠই কানায় কানায় ভরে যায় মাহফিল শুরুর আগের দিনই।

তিন দিনের মাহফিলের প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বয়ান করবেন। এছাড়াও এ তিনদিন বিভিন্ন সময়ে দেশের প্রখ্যাত আলেমগণ ও বিদেশি মেহমানগণ গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন।

এম এস আই

পূর্ববর্তি সংবাদগাজীপুরে প্রায় ৯ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, আটক ২
পরবর্তি সংবাদভারতবর্ষে বৃটিশবিরোধী আন্দোলনের অগ্রপুরুষ মাওলানা শওকত আলী