হিলিতে মাস্কের দাম বেড়েছে দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

ইসলাম টিাইমস ডেস্ক: শীতকালে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহারে কড়াকড়ি শুরু হওয়ায় হিলিতে হঠাৎ করেই মাস্কের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। অনেক দোকান ও ফার্মেসি থেকে হঠাৎ করেই উধাও হয়ে গেছে মাস্ক। এদিকে মাস্ক না পাওয়ায় ও দাম বাড়ার কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

জানা গেছে, হিলি বাজারের অধিকাংশ দোকানেই মাস্ক আগের চেয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে, এর মধ্যে কয়েকটি দোকানে মাস্ক নেই বলেও জানা গেছে। কয়েকদিন আগেও প্রতি প্যাকেট মাস্ক (৫০ পিস) ১০০ থেকে ১১০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১৭০ থেকে ১৮০ টাকা বিক্রি হচ্ছে। আবার কোনও কোনও দোকানে ২০০ টাকা বা তার বেশি দামে মাস্ক বিক্রি হচ্ছে।

এদিকে এমন করে মাস্কের দাম বৃদ্ধি পাওয়ায় ও মাস্ক না পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তবে বিক্রেতাদের দাবি মাস্কের ক্রয়মূল্য বেশি হওয়ায় কমদামে বিক্রি করা যাচ্ছে না।

অনেক দোকানে পাওয়া যাচ্ছে না, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেউ হয়তো মাস্ক রেখেও বলছে নেই। কিন্তু আসলে মাস্কের অভাব নেই।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম সাংবাদিকদের বলেন, করোনার এই সময়ে কেউ যেন এটিকে পুঁজি করে বিশেষ করে মাস্কের দাম বাড়াতে না পারে সে বিষয়ে বাজারের সব ওষুধ ব্যবসায়ীদের মাস্কের মূল্য তালিকা টাঙানোর নির্দেশনা প্রদানের পাশাপাশি ও মানুষ যেন সেটি দেখতে পারে সে বিষয়টি নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে কেউ যেন মাস্কের কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি নিতে না পারে, এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

-এনটি

পূর্ববর্তি সংবাদময়মনসিংহে ডিসির সঙ্গে ইত্তেফাকুল উলামার বৈঠকে নগ্নমূর্তি অপসারণের দাবি
পরবর্তি সংবাদবিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, ছাত্রলীগ সভাপতি গ্রেফতার