এবার মসজিদের ইমামকে বহিষ্কার ও জেলে পাঠাল ফ্রান্সের আদালত

ইসলাম টাইমস ডেস্ক: কথিত সন্ত্রাসবাদী কাজে উসকানি দেয়ার অভিযোগ এনে পাকিস্তানের এক ইমামকে ১৮ মাসের জেলের সাজা দেয়ার পাশাপাশি দেশ থেকেও বহিষ্কার করল ফ্রান্স। জেলের সাজা শেষ হলেই তাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্যারিসের একটি আদালত।

জানা গেছে, ২০১৫ সালে পাকিস্তান থেকে ফ্রান্সে এসেছিল লুকমান হায়দার। গত ২৫ সেপ্টেম্বর ফ্রান্সের শার্লি হেবদো পত্রিকার সামনে সশস্ত্র হামলার পর সোস্যাল মিডিয়াতে তিনটি ভিডিও পোস্ট করেন ওই ইমাম।

ইমাম লেখেন, ওই বীর পুরুষকে পাকিস্তানের সবাই চিনে গিয়েছে। নবীর কাছ থেকে মর্যাদা ও সম্মান অর্জন করেছে। সেই পোস্টগুলো প্রকাশ্যে আসার পরেই প্রশাসন পদক্ষেপ নেয়। গ্রেফতার করে মামলা শুরু করা হয় লুকমান হায়দার নামে ওই পাকিস্তানি নাগরিকের নামে।

ইজে

পূর্ববর্তি সংবাদবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার একজন ওলি ছিলেন: নিখিল
পরবর্তি সংবাদশালীনতাই প্রাচীনতম ফ্যাশন, কোটি ডলার দিলেও হিজাব ছাড়ব না: মার্কিন ‘মডেল’