গবেষণাগারে তৈরি কৃত্রিম মুরগির মাংসের অনুমোদন দিল সিঙ্গাপুর!

ইসলাম টাইমস ডেস্ক: গবেষণাগারে তৈরি মুরগির মাংসে অনুমোদন দিলো সিঙ্গাপুর!

মার্কিন সংস্থা ইট জাস্ট ইনকে তাদের পরীক্ষাগারে তৈরি মাংস বিক্রির অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর সরকার। এ অনুমোদনের ফলে সিঙ্গাপুরই বিশ্বের প্রথম দেশে পরিণত হলো, যেখানে পরীক্ষাগারে তৈরি মাংস বিক্রি করা যায়।

কীভাবে তৈরি হচ্ছে এই মাংস?‌

জানা গেছে, এ ধরনের মাংস সাধারণ পরীক্ষাগারে প্রাণীর পেশিকোষ কালচার করে তৈরি করা হয়। এতে ক্লিন বা কালচারড মাংসের বিষয়টি এখনো প্রাথমিক অবস্থায় আছে।  তবে এর উৎপাদন খরচ বেশি বলে এখনো তা জনপ্রিয় হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই মুরগির মাংস নাগেটে ব্যবহার করা হবে। তবে কবে নাগাদ এটি বাজারে পাওয়া যাবে তা এখনো জানা যায়নি।

জানা গেছে, পশুদের পেশীকোষ নিয়ে গবেষণাগারে বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষা চলেছে। তার পর তা থেকেই তৈরি হয়েছে কৃত্রিম মাংস। এখন আপাতত মুরগীর কৃত্রিম মাংসই মিলছে। ভবিষ্যতে নাকি বিফ, মাছ— সব ধরনের মাংসই পাওয়া যাবে।

এখন সিঙ্গাপুরের একটি রেস্তোরাঁতে মিলবে এই কৃত্রিম মুরগীর মাংস দিয়ে তৈরি নাগেটস। ২০২১ সালে বাণিজ্যিকভাবে সিঙ্গাপুরের দোকানে, শপিং মার্টে এই মাংস বিক্রি করবে ইট সংস্থা।

এম এস আই 

পূর্ববর্তি সংবাদআল্লাহ তাআলার শানে কটূক্তি, বাউল শিল্পীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
পরবর্তি সংবাদকরোনায় সারাদেশে সুস্থ হয়েছেন ২৫৬২ জন, শনাক্ত ২১৯৮, মৃত্যু ৩৮