পৃথিবীর অধিক নিরাপদ ও ঝুঁকিপূর্ণ দেশ কোনগুলো?

ইসলাম টাইমস ডেস্ক: আগামী বছর ২০২১ সালের জন্য পৃথিবীর সবচে বিপজ্জনক এবং সবচে নিরাপদ রাষ্ট্রগুলোর তালিকা প্রকাশিত হয়েছে।

বিদেশি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী দুনিয়ার অধিক অনিরাপদ দেশের তালিকার প্রথম পাঁচটিতে রয়েছে লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান, ইরাক এবং মধ্য আফ্রিকান রিপাবলিক।

এর বিপরীতে গ্রীনল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া, নরওয়ে, ফিনল্যান্ড এবং ডেনমার্ককে ধারাবাহিকভাবে দুনিয়ার অধিক নিরাপদ এবং বিপদমুক্ত দেশ আখ্যা দেওয়া হয়েছে।

২০২১ সালের এ নিরাপদ-অনিরাপদ দেশের তালিকা তৈরির ক্ষেত্রে রাজনৈতিক এবং সামাজিক অস্থিতিশীলতাকে সামনে রাখা হয়েছে বলে জানা গেছে।

তালিকাতে নিরাপত্তা ঝুঁকির পাঁচটি স্তর রাখা হয়েছে। পাকিস্তানকে তালিকার মধ্যে অধিক নিরাপত্তা ঝুকির (হাই সিকিউরিটি রিস্ক) এর দ্বিতীয় ধাপে রাখা হয়েছে। ভারতকে তৃতীয় মধ্যবর্তী সিকিউরিটি রিস্কের ধাপে রাখা হয়েছে।

আর বাংলাদেশও পাকিস্তানের সঙ্গে অধিক নিরাপত্তা ঝুঁকির দ্বিতীয় স্তরে রয়েছে।

সূত্র: ডেইলি জং

-এমএসআই

পূর্ববর্তি সংবাদখাগড়াছড়িতে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৫ জনের ফাঁসির আদেশ
পরবর্তি সংবাদপটুয়াখালীতে ইয়াবাসহ পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার