ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবের খ্যাতিমান ভিন্ন মতাবলম্বী আলেম শায়খ সালমান আলআওদার ছেলে জানিয়েছেন যে, তার বাবা কারাগারে থাকা অবস্থায় প্রকৃতপক্ষে অন্ধ ও বধির হয়ে গেছেন। সৌদি সরকারের পক্ষ থেকে তার ওপর প্রচণ্ড রকমের দমন-পীড়নের জন্য এই প্রখ্যাত আলেম কার্যত অচল হয়ে যেতে বসেছেন।
কারাগারের ডাক্তার তাকে বলেছেন যে, তিনি প্রায় অর্ধেক শ্রবণশক্তি এবং তার চোখের অর্ধেক দৃষ্টি হারিয়ে ফেলেছেন!
ড. আবদুল্লাহ আওদার টুইট:
الدعاء لتأليف القلوب.. والدعاء لمصلحة الشعوب.. كلّف هذا الإنسان حريته.. عرّضه للأذى والتعذيب والضغط والحرمان من العلاج..
في الحبس الانفرادي منذ لحظة اعتقاله (أكثر من ثلاث سنوات وأشهر)..
أخبره طبيب السجن أنه تقريبا فَقَد نصف سمعه ونصف بصره!ولايزالون يريدون أذاه!#سلمان_العودة https://t.co/UsXNR3UI9D
— د. عبدالله العودة (@aalodah) December 2, 2020
সৌদি আরবের বর্তমান যুবরাজ এবং কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান ক্ষমতাধর হয়ে ওঠার পর দেশটির গণতন্ত্রের জন্য আন্দোলনকারী, আলেম এবং বুদ্ধিজীবীদের ওপর দমনপীড়ন মারাত্মকভাবে বেড়েছে।

প্রিজনার্স অফ কন্সায়েন্স নামে সৌদি আরবের একটি মানবাধিকার সংগঠন তাদের টুইটার পেইজে আজ (বৃহস্পতিবার) বলেছে যে, কারারুদ্ধ আলেম শেখ সালমান আলআওদা তার শ্রবণ শক্তি প্রায় হারিয়ে ফেলতে বসেছেন এবং তিনি দৃষ্টিশক্তি হারানোর কাছাকাছি। ৬৩ বছর বয়সী তার ছেলে আবদুল্লাহ আল-আওদা এসব তথ্য জানিয়েছেন।
বাবার মুক্তি নিশ্চিত করার জন্য শেখ সালমানের ছেলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
ইসলামী সংস্থা ও ব্যক্তিত্বরা আল-আওদা ও একাধিক আলেমের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাদের তাত্ক্ষণিকভাবে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র: আলজাজিরা, পার্সটুডে
-এমএসআই
















