মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনসহ নিহত ৭

ইসলাম টাইমস ডেস্ক: মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ঘিওর-দৌলতপুর আঞ্চলিক সড়কের মূলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। অন্যজন অটোরিকশার চালক বলে জানা গেছে। এদের একজন শিশু ও দুইজন নারী রয়েছেন।

আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদএকদিনে সুস্থ আরো ২৫৭২ রোগী, মৃত্যু ২৪, শনাক্ত ২২৫২
পরবর্তি সংবাদরাজধানীতে তৌহিদী জনতার ভাস্কর্যবিরোধী মিছিলে পুলিশের লাঠিচার্জ