ইসলাম টাইমস ডেস্ক: গাইবান্ধায় মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু ও বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোলাম রহমান সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।
গাইবান্ধা শহরের ফকিরপাড়া ও সদর উপজেলার বাদিয়াখালী থেকে তাদের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলার অভিযোগ আনা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, গ্রেফতার দুই বিএনপি নেতা একাধিক নাশকতা মামলার আসামি। সদর থানা পুলিশ নাশকতা মামলায় তাদের গ্রেফতার করেছে।
















