সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

প্রতীকী

ইসলাম টাইমস ডেস্ক: সাতক্ষীরার পাটকেলঘাটায় পিকআপের ধাক্কায় মো. মহিদুল ইসলাম নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। রবিবার রাত ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার বাইগুনি মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো. মহিদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল গ্রামের আব্দুল মাজেদ বিশ্বাসের ছেলে।

পাটকেলঘাটা থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, মোটরসাইকেল চালক মো. মহিদুল ইসলাম রাত ৭টার দিকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। এ সময় সামনের দিক থেকে একটি বাইসাইকেল রাস্তা ক্রস করে বাম সাইড থেকে ডান সাইডে যাচ্ছিল। মোটরসাইকেলটি ওই বাইসাইকেলে ধাক্কা লেগে বেঁধে যায়। এ সময় পেছন দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি মাছের পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মহিদুল ইসলাম মারা যান।

ইজে

পূর্ববর্তি সংবাদভাস্কর্য ভাঙার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
পরবর্তি সংবাদআন্দালুস ছাড়া স্পেনকে বোঝা সম্ভব নয়