ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের প্রবীণ আলেম মুফতি যারওয়ালি খান ইনতিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তিনি পাকিস্তানের জামিয়া আহসানুল উলুম করাচীর মুহতামিম ছিলেন।
বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। হাসপাতালে নেয়া হলে তার অবস্থার অবনতি হয় এবং আজ ৬৭ বছর বয়সে তিনি পরলোক গমন করেন।
এই প্রবীণ আলেম পাকিস্তানের খায়বারপাকতানখাওয়া প্রদেশে ১৯৫৩ সালে জন্ম গ্রহণ করেন। তিনি একাধারে ইসলামিক স্কলার, লেখক ও মাদরাসার পরিচালক হিসাবে প্রসিদ্ধ ছিলেন।
তিনি ১৯৭৮ সালে করাচীতে জামিয়া আরাবিয়া আহসানুল উলুম প্রতিষ্ঠা করেন।
ইজে
















