৪ দিনের ব্যবধানে ঢাবির ক্যাম্পাস থেকে ফের নবজাতকের লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: মাত্র ৪ দিন আগে জগন্নাথ হলের সামনে ড্রেনের পাশে রাস্তার উপর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছিল। এবার  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পেছনে পানির পাম্প সংলগ্ন কেচি গেটের সঙ্গে লাগানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। মৃত অবস্থায় নবজাতককে কে বা কারা ওই স্থানে রেখে গেছে তা পুলিশ এখনো জানতে পারেনি।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে নবজাতকটির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আল মোমেন জানান, বিকেলে খবর পেয়ে শহীদুল্লাহ হলের পেছনে পানির পাম্পের কেচি গেটের নিচ থেকে মেয়ে নবজাতকের লাশটি পাওয়া যায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এর আগে গত শনিবার (৫ ডিসেম্বর) জগন্নাথ হলের সামনে ড্রেনের পাশে রাস্তার উপর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছিল পুলিশ। তার আগে গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে এক নবজাতকের লাশ উদ্ধার করেছিলেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

ইজে

পূর্ববর্তি সংবাদভাস্কর্য নিয়ে নওমুসলিম যুবকের স্ট্যাটাস ভাইরাল
পরবর্তি সংবাদভাস্কর্য বিতর্কের মধ্যেই রংপুরে বেগম রোকেয়ার ভাস্কর্য উদ্বোধন, উপস্থিত হননি সরকারি কর্মকর্তারা