ধর্মব্যবসায়ীদের নিজেদেরই নৈতিকতা নাই, ওয়াজ-মাহফিলে কেবল মিথ্যাচার হয়: হানিফ

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ধর্মব্যবসায়ীদের নিজেদেরই নীতি-নৈতিকতা নাই। দেশের বহু মাদরাসায় শিশু বলাৎকার হচ্ছে। এটা নিয়ে কেউ কিছু বলে না।

আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রমীকলীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

মাহবুবুল আলম হানিফ বলেন, আজকে বিভিন্ন নামে যেসব ধর্মীয় সংগঠনের নেতারা আছেন, এদের অধিকাংশই নিজেরাই হয় রাজাকার-আলবদরের সদস্য ছিল। না হয় রাজাকার আলবদরের পরিবারের সদস্য তারা এখন।

তিনি আরো বলেন, ওয়াজ-মাহফিলে কখনো রাষ্ট্রগঠন বা সৎপথে চলার বা সামাজিক অপরাধ প্রতিরোধে কোনো কথা বলে না। সেখানে কেবল মিথ্যাচারই হয়। একাত্তর সালেই কিন্তু ধর্মের অপব্যাখ্যা করে আমাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল।

-এসএন

পূর্ববর্তি সংবাদসংকটাপন্ন মাওলানা নূর হোসাইন কাসেমীর সর্বশেষ অবস্থা
পরবর্তি সংবাদ‘তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দিলে ইউরোপ-আমেরিকা সবাই ক্ষতিগ্রস্ত হবে’