নাইজেরিয়ায় স্কুলে হামলা, কয়েকশ শিক্ষার্থী নিখোঁজ

ইসলাম টাইমস ডেস্ক:  নাইজেরিয়ায় একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ওই স্কুলের কয়েকশ শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে এই হামলার ঘটনা ঘটে। তবে এই হামলায় কোনো শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গভর্নমেন্ট সাইন্স সেকেন্ডারি স্কুলে ৮ শতাধিক শিক্ষার্থী রয়েছে। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ বন্দুকধারীরা মোটর সাইকেলে করে এসে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। এসময় লোকজন ছুটোছুটি শুরু করে দেয়। অনেক শিক্ষার্থীও ভয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, বালকদের আবাসিক ওই স্কুলটিতে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন তারা। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে গোলাগুলি চলে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ যাওয়ার আগে প্রথমে স্কুলের নিরাপত্তাকর্মীরা হামলাকারীদের বাধা দেন। এরপর পুলিশ হাজির হলে তাদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এই সুযোগে শিক্ষার্থীরা স্কুলের দেয়াল টপকিয়ে নিরাপদে পালিয়ে যায়। শুরুতে ২০০ শিক্ষার্থী নিখোঁজ ছিল। পরে তারা ফিরে আসে। তবে স্থানীয়রা জানান, বন্দুকধারীরা অনেক শিক্ষার্থীকে নিয়ে গেছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় গুলবিদ্ধি এক পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

ইজে

পূর্ববর্তি সংবাদমেজর সিনহা হত্যা: মামলার চার্জশিট জমা হচ্ছে আজ
পরবর্তি সংবাদভাস্কর্য ইস্যুতে উগ্রপন্থী ভাষায় সরকারী কর্মকর্তাদের বক্তব্য শোভনীয় নয়: আকবর আলী খান