ইসলাম টাইমস ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ইস্যুতে কোনো কোনো সরকারি কর্মকর্তা যে ভাষায় বক্তব্য দিয়েছেন তাকে উগ্র বলেছেন দেশের সাবেক শীর্ষস্থানীয় আমলা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব আকবর আলী খান।। তিনি বলেন, এত উগ্রপন্থী ভাষায় ক্যাডার সার্ভিসের সদস্যদের বক্তব্য শোভনীয় নয়। আমার মনে হয় তারা আরেকটু নম্র ভাষায় তাদের বক্তব্য পেশ করতে পারতেন। তবে তিনি ভাস্কর্য-এ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ সমাবেশকে দোষনীয় মনে করেন না।
আমলাদের সমাবেশ বিষয়ে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে সচিব আকবর আলী খান বলেন, সরকারি কর্মকর্তাদের এই ধরনের সমাবেশ করার অধিকার রয়েছে। এটা নাগরিক হিসেবে তাদের অধিকার। এটাতে আমি দোষনীয় কিছু দেখি না।
তিনি আরও বলেন, আরেকটি ভালো বিষয় যেটা দেখা গেছে, সেটা হলো, সবগুলো ক্যাডার ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশে এর আগে সব ক্যাডার অন্তর্দ্বন্দ্বে লিপ্ত ছিল। সুতরাং এটাও একটা ভালো লক্ষণ।
তিনি বলেন, তবে যেটা আমার একটু ভালো লাগেনি, সেটা হলো, তারা যে ভাষায় বক্তব্য দিয়েছেন। এত উগ্রপন্থী ভাষায় ক্যাডার সার্ভিসের সদস্যদের বক্তব্য শোভনীয় নয়। আমার মনে হয় তারা আরেকটু নম্র ভাষায় তাদের বক্তব্য পেশ করতে পারতেন।
ইজে
















