ইসলাম টাইমস ডেস্ক: ভাস্কর্যবিরোধী বক্তব্যকে সভ্যতাবিরোধী বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।
ঢাবি ভিসি বলেন, ‘ভাস্কর্যবিরোধীরা যে বক্তব্য দিচ্ছে তা মানবতাবিরোধী, মানবিক মূল্যবোধের পরিপন্থী। এ ধরনের অপপ্রয়াস বাংলার মাটিতে কখনও সফল হবে না।’
তিনি বলেন, ‘আমরা যদি বঙ্গবন্ধু আর ৭১-এর আজকের এই দিনে বুদ্ধিজীবীদের না হারাতাম, তবে বাংলাদেশ এখন যে অবস্থায় আছে তার থেকে অনেক এগিয়ে যেত।’
সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান ভিসি।
















