বরিশালে বিএনপি প্রার্থীর সামনেই কর্মীকে তুলে নিয়ে গেল পুলিশ, ভিডিও ভাইরাল

ইসলাম টাইমস ডেস্ক : বরিশাল ৫ আসনের বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের গণসংযোগ থেকে তার কর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ। গ্রেফতার হওয়ার ব্যক্তি হলের ছাত্রদল নেতা অ্যাডভোকেট মজিবর রহমার পলাশ।

আজ বুধবার দুপুরে চাঁদপুরা ইউনিয়নে গণসংযোগে যাওয়ার পথে কীর্তনখোলা নদী থেকে ওই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাতে গ্রেপ্তারের সেই ভিডিও বিএনপি প্রার্থী তার ফেসবুক পেজে শেয়ার করেছেন।

ফেসবুকে শেয়ার করার পরেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইতোমধ্যে সেটি প্রায় তিন লাখ মানুষ দেখেছে। শেয়ার হয়েছে হাজার হাজার।

ভিডিওতে দেখা যায়, স্প্রিড বোর্ডে এক কর্মী নিয়ে লিফলেট বিতরণ করছিলেন বরিশাল ৫ আসনের বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার। আরেকটি স্প্রিড বোর্ডে পুলিশের কয়েকজন সদস্য এসে বিএনপির প্রার্থীর সঙ্গে থাকা এক কর্মীকে গ্রেপ্তারের চেষ্টা করে।

ভিডিওতে আরও দেখা যায়, এ সময় বিএনপি প্রার্থী পুলিশ সদস্যদের অনুরোধ করেন ওই কর্মীকে গ্রেফতার না করার জন্য। এ সময় ওই কর্মীকে আটকানোর চেষ্টাও করতে দেখা যায় বিএনপির ওই প্রার্থীকে। সেই অনুরোধ উপেক্ষা করেই পুলিশ সদস্যরা কর্মী পলাশকে গ্রেফতার করে নিয়ে যায়।

অ্যাডভোকেট পলাশকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হায়দার। তিনি বলেছেন, ‘পলাশের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

আজকে এভাবেই বরিশাল ৫ ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ারের গনসংযোগ থেকে নেতা কর্মীদের আটক করে ডি বি পুলিশ

Posted by Advocate Mazibor Rahman Sarwar on Wednesday, December 26, 2018

পূর্ববর্তি সংবাদপুলিশের লাঠিচার্জে সিলেটে বিএনপি প্রার্থীর পথসভা পণ্ড
পরবর্তি সংবাদঅবশেষে দেশে ফিরলেন জাপা চেয়ারম্যান এরশাদ