দুই বছর পর ইসরাইলে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে তুরস্ক

ইসরায়েলে নিয়োগপ্রাপ্ত তুর্কি রাষ্ট্রদূত উফুক উলুতাস। ছবি: আল জাজিরা।

ইসলাম টাইমস ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুসালেমে সরিয়ে নেওয়ার ইস্যুতে ইসরাইল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়ার প্রায় দুই বছর পর আবার ইহুদিবাদী দেশটিতে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে তুরস্কের সরকার সরকার।

এদিকে মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী সংবাদমাধ্যম আল মনিটরের বরাতে আল জাজিরা ও ইসরাইলি সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে।

ইসরাইলে নিযুক্ত নতুন তুর্কি রাষ্ট্রদূত উফুক উলুতাস জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে হিব্রু ও মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে পড়াশুনা করেছেন।

৪০ বছর বয়সী উফুক ইরান বিষয়ক একজন বিশেষজ্ঞও হলেও তিনি পেশাদার কূটনীতিক নন বলে জানা গেছে।

আল মনিটরের খবরে উলুতাসকে খুবই মার্জিত, বুদ্ধিমান এবং ফিলিস্তিনপন্থী বলে বর্ণনা করা হয়েছে।

২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুসালেমে সরিয়ে নিলে বিক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিনিরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর প্রাণঘাতী হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী।

ওই হামলার পর ২০১৮ সালের মে মাসে ইসরাইল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় তুরস্ক।

-এনটি

পূর্ববর্তি সংবাদফের উগ্রপন্থী বজরং দলকে সুবিধা দেয়ার অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে
পরবর্তি সংবাদআইনসভায় ইমাম নিয়োগ দিয়ে ইতিহাস গড়ল ক্যালিফোর্নিয়া