ইসলাম টাইমস ডেস্ক: খুলনায় মঙ্গলবার ‘রায়েরমহল মৌজার জলিল সরণির শেষ অংশে ৪৬ ফুট প্রশস্ত রাস্তাটি ৮০ ফুট প্রশস্তকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে চেক বিতরণ করা হয়েছে।
মোট ১১ জন অধিগ্রহণকৃত জমির মালিকদের ২০টি চেকের মাধ্যমে মোট ৬৭ লাখ ১৯ হাজার ৭৪২ বেয়াল্লিশ টাকা বিতরণ করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে এই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
এসময় আরও উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) শাহানাজ পারভীন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
ইজে
















