বিজয় দিবসের সমাবেশ থেকে ফেরার পথে ৪ কিশোরকে কুপিয়ে জখম করল সন্ত্রাসীরা

ইসলাম টাইমস ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিজয় দিবসের সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে চার কিশোরকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোড়দিঘী নামকস্থানে এ ঘটনা ঘটে।

আহত কিশোররা হলো- উপজেলার জোড়দিঘী গ্রামের সুধন মাস্টারের ছেলে প্রণয় বর্মণ (১৭), মিজানুর রহমানের ছেলে মামুন (১৮), কিনু মিয়ার ছেলে হাবিবুর (১৮), জগদীশ বর্মনের ছেলে আকাশ বর্মণ (১৭)।  তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী গৌরাঙ্গ বর্মণ জানান, বিজয় দিবস উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খানের পূর্ব নির্ধারিত শোভাযাত্রা ও সমাবেশ থেকে বাড়ি ফিরছিল ওই তিন কিশোর।

পথে জোড়দিঘী নামক স্থানে পৌঁছালে এলাকার কতিপয় চিহ্নিত সন্ত্রাসী তাদের পথরোধ করে বেধরক মারধর করে রক্তাক্ত জখম করে।  এতে তারা গুরুতর আহত হন।

জানতে চাইলে ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম মোবাইল ফোনে জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button
পূর্ববর্তি সংবাদদেশে আরো ভাস্কর্য স্থাপনের ঘোষণা দিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ইন্দিরা
পরবর্তি সংবাদইসরাইলকে স্বীকৃতি দেয়ার সম্ভাবনা নাকচ করে দিল ইন্দোনেশিয়া