স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে টঙ্গী ময়দানে ৩ চিল্লার সাথীদের জোড়

বিশ্ব ইজতেমার একটি দৃশ্য।

ইসলাম টাইমস ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে টঙ্গীর ইজতেমা ময়দানে আগামীকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) থেকে ৩ চিল্লার সাথীদের জোড় শুরু হবে।

শুক্রবার সকাল ১০ থেকে শুরু হয়ে শনিবার সকাল ১০টায় দোয়ার মাধ্যমে শেষ হবে ৩ চিল্লার সাথীদের এ জোড়। ইসলাম টাইমসকে এতথ্য জানিয়েছেন টঙ্গী ময়দানের দায়িত্বশীলদের একজন মোস্তফা ভাই।

সূত্রমতে জানা গেছে, টঙ্গী ময়দানে প্রতি বছর ৩ চিল্লার সাথীদের যে জোড় অনুষ্ঠিত হতো করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধির কথা খেয়াল রেখে এবার তা দেশের ১৬টি পয়েন্টে ভাগ করা হয়েছে।

প্রতি বছর টঙ্গীতে ৩ চিল্লার সাথীদের জোড়ে (মশওয়ারা) কয়েক লাখ মুসল্লী উপস্থিত হলেও এবার স্বাস্থ্যবিধির কথা খেয়াল রেখে মুরব্বীদের পরামর্শক্রমে জোড়ে অংশ নেবেন মাত্র চার হাজার সাথী।

এদিকে এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. শাহ আলম গণমাধ্যমকে বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদআরও দুটি মামলায় জামিন পেলেন সাংবাদিক কাজল
পরবর্তি সংবাদদেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া