ইসলাম টাইমস ডেস্ক: মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে আল্লামা আহমদ শফী রহ.-কে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। এ মামলার প্রতিক্রিয়ায় লাইভে এসে মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা দ্বার্থ্যহীনভাবে বলতে চাই আল্লামা আহমদ শফী রহ. এর মৃত্যু নিয়ে এ খেলা এদেশের মানুষ কখনো সহ্য করবে না, মেনে নিবে না।
আজ বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক পেইজের লাইভে তিনি এসব বলেন।
এসময় তিনি বলেন, আমি বিস্মত হলাম এ কথা জেনে যে, আল্লামা আহমদ শফী রহ. এর হত্যা মামলায় ৩৬ জনের মধ্যে আমার নামও রাখা হয়েছে। অথচ আল্লামা আহমদ শফী রহ.-এর মৃত্যুর আগে তার পাশে কিংবা কাছাকাছি কোথাও ছিলাম না। তারপরও কেনো তারা আমার নামটি সেখানে অন্তর্ভূক্ত করলো, এর মাধ্যমে তাদের উদ্দেশ্য জাতির কাছে সুস্পষ্ট হয়ে গিয়েছে। আসলে তারা আমাকে আক্রমণ করে গায়েল করতে চায়, এর মাধ্যমে জাতির সামনে তাদের আসল পরিচয় ফুটে ওঠেছে।
তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ তারা পাবেন না। তারা আক্রমণ করে আমার মানহানি করেছে। আমি এ মামলার পর আইনজিবিদের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো ইনশাআল্লাহ। পুলিশ ইনভেস্টিগেশন করে এ মিথ্যা মালাটি খারিজ করে দিবে বলে আমি আশা করি।
এদিকে হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু নিয়ে মামলা উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ন মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব বলেন,শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফীর রহ.-এর মৃত্যু ছিল স্বাভাবিক।যা দেশবাসীর সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট।তাছাড়া আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ছেলে মাওলানা ইউছুফ এবং হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষকবৃন্দ ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে জানিয়েছিলেন।
কিন্তু একটি কুচক্রিমহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে উল্লেখ হেফাজতের যুগ্ন মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব।
















