নিউজিল্যান্ডের পর এবার ‘আত্মহত্যার বৈধতা’ দিতে যাচ্ছে স্পেন!

ইসলাম টাইমস ডেস্ক: নিউজিল্যান্ডের পর এবার ইউরোপের দেশ স্পেনে ইচ্ছামৃত্যু তথা আত্মহত্যার বিল পাশ করেছে। দেশটির সংসদের নিম্নকক্ষে পাশ হয়েছে বিলটি। উচ্চকক্ষ বা সেনেটে তা পাশ হয়ে গেলেই নিজেকে মেরে ফেলার বৈধতা পাবে হতাশাগ্রস্ত পশ্চিমের এ দেশ।

অবাক ব্যাপার হলো, স্পেনের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দিনটিকে ‘ঐতিহাসিক’ বলে ব্যাখ্যা করেছেন। এ দিন দেশের সংসদের নিম্নকক্ষে আত্মহত্যা সংক্রান্ত বিলের উপর ভোটাভুটি হয়। ১৯৮-১৩৮ ভোটে ‘জয়’ হয় ইচ্ছামৃত্যু বা ইউথেনেশিয়ার।

আরো পড়ুন: আত্মহত্যাকে বৈধতা দেওয়ার পক্ষে নিউজিল্যান্ডে সংখ্যাগরিষ্ঠ নাগরিকের ভোট!

এখন ইচ্ছামৃত্যু স্পেনে দণ্ডনীয় অপরাধ। ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, আগামী বছরের গোড়ায় উচ্চকক্ষ বা সেনেটেও পাশ হয়ে যাবে আইনটি।

বৃহস্পতিবার সংসদে যখন বিলটির উপর ভোট হচ্ছে, তখন কিছু মানুষ সংসদের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন। খুলির ছবি দেওয়া ব্যানার হাতে তাঁরা প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের বক্তব্য, এ ভাবে ধর্মকে অমান্য করে আত্মহত্যাকে বৈধতা দেওয়া অনুচিত।

স্পেনে ২০১৯ সালে ইচ্ছামৃত্যু নিয়ে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, দেশের সিংহভাগ মানুষ ইচ্ছামৃত্যুর পক্ষে। তবে বিরোধিতাও ছিল। দেশের কনসারভেটিভ পার্টি এবং অতি দক্ষিণপন্থী দল এই বিলের চরম বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, খ্রিস্টান ধর্মের প্রথা অনুযায়ী এমন আইন মেনে নেওয়া যায় না। ধর্ম আত্মহত্যাকে সমর্থন করে না। বামপন্থী এবং মধ্য দক্ষিণপন্থীরা অবশ্য এই বিলের পক্ষে ভোট দিয়েছেন। তাঁদের বক্তব্য, যে ব্যক্তির চিকিৎসা আর সম্ভব নয়, যিনি অসুখে তীব্র কষ্ট পাচ্ছেন, তাঁর ইচ্ছামৃত্যু বেছে নেওয়ার অধিকার থাকা উচিত।

সূত্র: ডি ডব্লিউ

-এসএন

পূর্ববর্তি সংবাদরাতের আঁধারে মাদরাসায় দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেল খাবারঘরটি
পরবর্তি সংবাদআফগানিস্তানে কোরআন তেলাওয়াতের মজলিসে বোমা বিস্ফোরণ, শহীদ ১৫