প্রতিটি ইউনিয়নে ভাস্কর্য নির্মাণ করতে চান খাদ্যের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

ইসলাম টাইমস ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে। এবং কোন ভাস্কর্যে ভাঙার উদ্দেশ্যে হাত দিলে কঠোরভাবে প্রতিরোধ না প্রতিহত করা হবে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে নওগাঁর মহাদেবপুরে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

এ সময় মন্ত্রী আরও বলেন, প্রতিটি ভাস্কর্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাহারা দেবেন। কেউ ভাস্কর্যে হাত দেয়ার দুঃসাহস করলে প্রতিবাদ নয়; প্রতিহত করা হবে। দেশে উগ্রবাদি গোষ্ঠী আবারো মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে। আমাদের সকলকে এ বিষয়ে সোচ্চার থাকতে হবে। দেশের প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রসায় বাধ্যতামূলকভাবে শহীদ মিনার নির্মাণের কথাও বলেন তিনি।

ছাত্রলীগের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগের নেতাকর্মীদের গড়ে উঠতে হবে। ছাত্রলীগে কোন মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজের স্থান হবে না বলেও হুঁশিয়ারি দেন।

সম্মেলনে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে এসময় শহিদুজ্জামান সরকার এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

-এসএন

পূর্ববর্তি সংবাদআজ আন্তর্জাতিক আরবি ভাষা দিবস: বিশ্বব্যাপী আরবি চর্চার ব্যাপক সম্ভাবনা
পরবর্তি সংবাদবুলেটপ্রুফ কাঁচের আড়ালে সিসির ভাষণ, সামাজিক মাধ্যমে ব্যাপক হাসাহাসি