পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২,৩৪২ জন, মোট উত্তীর্ণ হয়েছে ১৬,২৩২ জন। এর মধ্যে ছাত্র ১১,৩৮০ জন এবং ছাত্রী ৪,৮৫২ জন। পাসের হার ছাত্র ৮২.১০, ছাত্রী ৫৭.২১। মুমতায (স্টার মার্ক) পেয়েছে ছাত্র ৯৩৩ জন এবং ছাত্রী ৫৬ জন।
জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩,৫০০ জন, ছাত্রী ৭৭১ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,৮৯১ জন, ছাত্রী ২,২৮১ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২,০৫৬ জন, ছাত্রী ১,৭৪৪ জন।
ছাত্রদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শরীফ মো: ইসমাইল, রোল নং ৫৩৫২। মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সাকের উল্লাহ, রোল নং ২৩৮৯। মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২ জন; বগুড়ার আল জামিয়াতুল আরাবিয়া শামসুল উলূম কারবালা মাদরাসার জোবায়ের আহমদ, রোল নং ১০৭৯ ও নারায়ণগঞ্জের জামিআ রাব্বানিয়া আরাবিয়া জালকুড়ি মাদরাসার মো: আবু নাঈম, রোল নং ১০৩৪১।
ছাত্রীদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে ঢাকার ফাতেমাতুজ্জুহরা (রা.), সাত মসজিদ হাউজিং, মোহাম্মদপুর মাদরাসার নাঈমা হুসাইন, রোল নং ২১৫৩৭। মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে ঢাকার জামি’আ মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া মিরপুর আজমা মহিলা মাদরাসার মারিয়া তাবাস্সুম, রোল নং ২১৬৪৫। ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২ জন; ময়মনসিংহের মিফতাহুল জান্নাত গলগন্ডা মহিলা মাদরাসার সানজিদা সাউদা, রোল নং ১৮৯৪০ এবং শরীয়তপুরের বেগম লুৎফুন্নেছা মহিলা মাদরাসার সাওদা আখতার, রোল নং ১৯৪৫৪।
অদ্যকার সভায় উপস্থিত ছিলেন আল-হাইআতুল উলয়া বাংলাদেশ এর অধীন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহসভাপতি মাওলানা মুফতী মো: ওয়াক্কাস, মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল হামীদ, মাওলানা সাজিদুর রহমান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুফতী ফয়জুল্লাহ, মাওলানা মুছলিহুদ্দীন রাজু, মাওলানা মুফতী জসীমুদ্দীন, হযরত মাওলানা মুফতী নূরুল আমীন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়্যা, মাওলানা ছফিউল্লাহ।
আরো উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ এর মহাসচিব হযরত মাওলানা শামসুল হক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা আব্দুল হালীম বুখারী, ও মাওলানা ফুরকানুল্লাহ খলীল, আযাদ দীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশ-এর সিনিয়র সহসভাপতি মাওলানা মুহিব্বুল হক, মহাসচিব মাওলানা আব্দুল বছীর, তানজীমুল মাদারিসিদ দীনিয়া বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুস, জাতীয় দীনী মাদরাসা শিক্ষা বোর্ড-এর সহসভাপতি মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মহাসচিব মাওলানা মোহাম্মাদ আলী।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অফিস সম্পাদক মাওলানা মু. অছিউর রহমান।
অনুষ্ঠানের শুরুতে আল-হাইআতুল উলয়ার সাবেক চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি (র.), সাবেক কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী (র.) ও আল্লামা নূর হুসাইন কাসেমী (র.) এবং সদস্য আল্লামা আজহার আলী আনোয়ার শাহ (র.) এর মাগফিরাত কামনা করে দু‘আ করা হয়। ফল প্রকাশের ঘোষণা প্রদানকালে সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুল হাসান মহান আল্লাহ তায়ালার শুকর আদায় করেন। সভায় আল-হাইআতুল উলয়ার অধীন ছয় বোর্ডের প্রতিনিধিগণ আগামী পরীক্ষার ফলাফল রমযান মাসে প্রকাশ করার আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সংসদের ২০১৮ সনের ৪৮ নং আইনে কওমী মাদরাসার দাওরায়ে হাদীসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ এবং আরবি) এর সমমান প্রদান করা হয়।
-আরএম
















