ইসলাম টাইমস ডেস্ক: ইসলাম বিরোধীরা জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধুকে ভয় পায় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শাজাহান খান।
রোববার (২০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান (এমপি)।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শাজাহান খান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ আজ পরিচালিত হচ্ছে। সরকার যখন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে কাজ করে তখন অনেক ফতোয়া জারি করা হয়। যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। দেশ কারো দয়ার দান নয়। এদেশ রক্ত দিয়ে কেনা। আগামী প্রজন্মও মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে এগিয়ে যাবে।
-এনটি
















