অবৈধ দখল রোধে অভিযান, কেরানীগঞ্জে ৩৬ টি স্থাপনা উচ্ছেদ

ইসলাম টাইমস ডেস্ক: কেরানীগঞ্জ উপজেলার মধ্যেরচর ও ঝাউচর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরভূমিতে দখল রোধে বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিটিএ। এ সময় ৩৬ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সংস্থাটি।

রোববার (২০ ডিসেম্বর) অভিযান শেষে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ।

সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এক তলা পাকা মার্কেটের ৮ রুম, এক তলা পাকা বিল্ডিং ৪ রুম, এক তলা পাকা বিল্ডিং ৬ রুম, পাকা ওয়াল ৬টি টং ঘর ১০টিসহ সর্বমোট ৩৬ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এক একর তীরভূমি উদ্ধার করা হয়।

আগামীকাল সোমবার (২১ডিসেম্বর) এই উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বিআইডব্লিটিএ’র কর্মকর্তারা। তারা বলেন, ‘নদীর তীরে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো অপসারণে অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, আজকে যদি সবগুলো অবৈধ স্থাপনা ভাঙা না হয় তবে কালকেও এই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বিআইডব্লিটিএ কর্মকর্তা গুলাজার আলী।

-আরএম

পূর্ববর্তি সংবাদবার কাউন্সিলের পরীক্ষায় শিক্ষার্থীদের ভাঙচুর: গ্রেফতার ৪৯, রিমান্ডে ২৪
পরবর্তি সংবাদময়মনসিংহে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩