বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: মূলপরিকল্পনাকারী যুবলীগ নেতাসহ ৩ আসামি রিমান্ডে

ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালীতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনায় মূলপরিকল্পনাকারী যুবলীগ নেতাসহ তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর রাকিব হাসান ওই তিন আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে গ্রেফতার আসামি যুবলীগ নেতা আনিসুর রহমান আনিস (৩৫), তার সহযোগী সবুজ হোসেন (২০) ও  হৃদয় আহমেদের (২০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে অবস্থিত কয়া মহাবিদ্যালয় কর্তৃপক্ষের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে যুবলীগ নেতা আনিসসহ তার তিন সহযোগী।

আরো পড়ুন: ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে বাঘা যতীনের ভাস্কর্যটি ভাঙচুর করে যুবলীগ নেতা আনিসুর!

কুষ্টিয়া সদর ও কুমারখালী থানার পুলিশ যৌথভাবে শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুল হককে গ্রেফতার করে।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনায় জড়িত অপর দুজন হৃদয় আহমেদ ও সবুজ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

-এনটি

পূর্ববর্তি সংবাদমোবাইলে আসক্তি: চক্ষু হাসপাতালে বাড়ছে শিশু রোগী, বাধাগ্রস্ত হচ্ছে মানসিক বিকাশ
পরবর্তি সংবাদ৬টি নদীর পানিবন্টন নিয়ে জানুয়ারিতে বৈঠক ভারতের সাথে