ইসলাম টাইমস ডেস্ক: নেশা জাতীয় ৩৯টি অ্যাম্পল ইঞ্জেকশনসহ নওগাঁর ধামইরহাট উপজেলায় মাসুদুর রহমান ফারুক (২০) নামে এক কলেজ ছাত্রলীগের সভাপতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৪ এর সদস্যরা।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন গণমাধ্যমকে এ তথ্য জানান।
আটক ফারুক একই উপজেলার বীরগ্রামের আতোয়ার রহমান বিদ্যুতের ছেলে। তিনি ধামইরহাট সরকারি এমএম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।
লেফটেন্যান্ট কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ ডিসেম্বর) রাত ১০টার দিকে ধামইরহাটের আলমপুর ইউনিয়নের অন্তর্গত বস্তাবর বিওপির কাগজকুটা গ্রামের সীমান্ত এলাকার মাঠে অভিযান চালায় বিজিবি। সে সময় নেশা জাতীয় ৩৯টি অ্যাম্পল ইঞ্জেকশন ও একটি মোটরসাইকেলসহ ফারুককে আটক করা হয়।
-এসএন
















