মাগুরায় ই-ট্রাফিক সেবা চালু

ইসলাম টাইমস ডেস্ক: ট্রাফিক পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও চালকদের ভোগান্তি কমাতে মাগুরায় ই-ট্রাফিক প্রসিকিউশনের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্সের সামনে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, মোহাম্মদ ইব্রাহিম, সহকারী পুলিশ সুপার (এএসপি) আবির শুভ্র, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ নাজমুল হুদা, গোলাম মোর্শেদসহ অন্যরা।

এসপি খান মোহাম্মদ রেজওয়ান জানান, ট্রাফিক ব্যবস্থাকে আরও যুগোপযোগী করতে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী দ্রুত সেবা দেওয়ার জন্য এই ই-ট্রাফিক প্রসিকিউশনের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে মামলার জরিমানার টাকা জমা দেওয়াসহ কোনো ধরনে ভোগান্তি ছাড়াই দ্রুত ও সহজে মোটরযানের মামলা নিস্পত্তি করা যাবে।

ইজে

পূর্ববর্তি সংবাদআমনের ভরা মৌসুমেও চালের দাম চড়া, মিলারদের কারসাজির কথা বললেন কৃষিমন্ত্রী
পরবর্তি সংবাদদু’ দিনের ব্যবধানে দুই ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা