ইসলাম টাইমস ডেস্ক:সহকর্মীর শিশু পুত্রকে বলাৎকার চেষ্টা ও নিপীড়নের অভিযােগে সাময়িক বরখাস্ত করা হয়েছে একাত্তর টিভির সিনিয়র সাংবাদিক হােসাইন সােহেলকে।
জানা গেছে, একাত্তর টিভির এক প্রডিউসারের বাসায় মদের পার্টিতে মাতাল ছিলেন সাংবাদিক সােহেল ও তার অন্য বন্ধুরা। ভাের চারটার দিকে ওই প্রডিউসারের ইংলিশ মিডিয়ামে পড়ুয়া আট বছরের ছেলেকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করেন সােহেল।
এসময় শিশুটির বাবা এসে হাতেনাতে ধরে ফেলেন সাংবাদিক সােহেলকে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন একাত্তর টিভির ওই প্রডিউসার, যিনি নিজেও মাতাল ছিলেন। পরের দিন অফিসে এসে অভিযােগ দেন।
এরপর সােহেল একাত্তর টিভিতে গেলে সেখানে কর্মরত কয়েকজন নারী সাংবাদিক সােহেলকে পেটান। চড়-থাপ্পড়, লাথি-ঘুষি দিয়ে একাত্তর টিভি থেকে বের করে দেন তাকে। অভিযোগ আছে, সােহেল শুধু মদ নয় বরং আরো নানা ধরনের মাদকদ্রব্য সেবন করে থাকে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক নারী ঘটিত অভিযােগ ছিল একাত্তর টিভিতে।
ইজে
















