নীলফামারীতে মসজিদে বৈঠক চলাকালে জামায়াতের ১৯ নেতা-কর্মী গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: নীলফামারীতে  মসজিদে বৈঠক চলাকালে জামায়াতে ইসলামী’র ১৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে নীলফামারী সদর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চালানোর অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কিত্তনিয়া পাড়া নগরবন্দ জামে মসজিদ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের মফিজ উদ্দিনের ছেলে নীলফামারী সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আজিজ (৫৪), গোড়গ্রাম ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মন্তেজ আলীর ছেলে গোড়গ্রাম ইউনিয়ন সভাপতি হুমায়ুন কবির (৩২) এবং একই ইউনিয়নের কির্ত্তনীয়াপাড়া নগরবন গ্রামের মৃত. হোসেন আলীর ছেলে গোড়গ্রাম ইউনিয়ন সেক্রেটারী রশিদুল দেওয়ানসহ জামায়াতের সক্রিয় ১০ সদস্য ও ছয়জন সমর্থনকারী রয়েছেন।

 ইজে
পূর্ববর্তি সংবাদপ্রশান্ত কুমারের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ
পরবর্তি সংবাদইসরাইলের নৃশংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ চান ফিলিস্তিনি প্রধানমন্ত্রী