গত শুক্রবার ভারতের অমৃতসরের পূজা দর্শনের সময় আহতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের মহাসচিব মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মাওলানা মাহমুদ মাদানী এ ঘোষণা দেন।
তিনি বলেন, এ দুর্ঘটনায় নিহত সকলের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আর যারা আহত হয়েছেন সকলের পাশে দাঁড়াবে জমিয়ত।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় অমৃতসরের যোধা ফটকের কাছে রেল লাইনের ধারে রাবণ বধের অনুষ্ঠান চলছিল। ভিড় এতটাই বেশি ছিল যে, রেললাইনের উপর উঠে অনুষ্ঠান দেখতে শুরু করেন অনেকে। এ সময় দাঁড়িয়ে থাকা মানুষের উপর দিয়ে চলে যায় ট্রেন। এতে শিশুসহ অন্তত ৬০ জনের মৃত্যু হয়।
সূত্র : টিডিএন বাংলা
















