ইসলাম টাইমস ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চরীয় কাদুনা রাজ্যের একটি দোকানে মুসলিম-খ্রিস্টান ধর্মাবলম্বী যুবকদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে চরম সংঘর্ষ হয়। এতে প্রায় ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় পুলিশ ২২ জনকে গ্রেফতার করেছে।
রাজ্যের কাসুয়ান মাগানি শহরে ঠেলাগাড়িচালক যুবকদের মধ্যে বাদানুবাদের পর সংঘর্ষ ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির বরাতে রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
এ ঘটনায় শহরটিতে ২৪ ঘণ্টা কারফিউ জারি করা হয়। নাইজেরিয়ার মুসলিম-খ্রিস্টান ধর্মভিত্তিক গোত্রগুলোর মাঝে প্রায়ই এমন সংঘর্ষের ঘটনা ঘটে।
















