ইসরাইলের সংস্কৃতি ও ক্রিয়া মন্ত্রী মেরি রিগেব সংযুক্ত আরব আমিরাতের বড় বৃহৎ মসজিদ শেখ জায়েদ গ্রান্ড মসজিদ পরিদর্শন করেছেন।
গতকাল সোমবার এক রাষ্ট্রীয় সফরে আমিরাতে গেলে তিনি এ মুসলিম বিশ্বের তৃতীয় বৃহৎ মসজিদটি পরিদর্শন করেন। এটিই কোনো ইসরাইলি মন্ত্রীর প্রথম আরব আমিরাতে রাষ্ট্রীয় সফর।
আরব আমিরাত ও ইসরাইলের মাঝে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে তিনি আবুধাবী সফর করেছেন। এ সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রাথমিক ধাপ হিসেবে দেখা হচ্ছে।

তবে আরব আমিরাত তার সব রাষ্ট্রীয় অতিথিদের এ মসজিদ পরিদর্শনের আমন্ত্রণ জানায় বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।
মেরি রিগেব ইসরাইলি জুডো দলের সঙ্গে আরব আমিরাতে গেছেন। যারা আবুধাবী গ্রান্ড স্ল্যামে অংশগ্রহণ করছে। এ দলটিই উপসাগরীয় কোনো দেশে প্রথম ইসরাইলের পতাকা বহন করে নিয়ে গেলো এবং তাদের সৌজন্যে সেখানে ইসরাইলের জাতীয় সঙ্গীত পরিবেশিত হলো।
আবুধাবী বলছে, আন্তর্জাতিক চাপের মুখেই তারা ইসরাইলের জুডো দলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে।
ইসরাইলি মন্ত্রী তার পরিদর্শক বইতে লিখেছেন, ‘এই মসজিদ শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা দেয় এবং আমি সকলের সুন্দর জীবন ও শান্তি কামনা করছি’।

টুর্নামেন্টে ইসরাইলি প্রতিযোগী সাগিমুকি অনুর্ধ্ব ৮১ কিলোগ্রামে স্বর্ণ জয় করে। তখন ইসরাইলের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীত শুনে রিগেব আনন্দে কেঁদে দেন।
তিনি বলেন, আজ একটি স্বপ্ন পূরণ হলো। দুই বছর ধরে আমি এ জায়গায় পৌঁছানোর জন্য আলোচনা করেছি। এমন মুহূর্তে অশ্রু সংবরণ করা কঠিন। আমি আবুধাবী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, আবুধাবী পূর্বে ইসরাইলি পতাকা বহন করা ও ইসরাইলি জাতীয় সঙ্গীত বাজানো আইনত নিষিদ্ধ ছিলো।এবার তা প্রত্যাহার করে নেয়া হয়।
সূত্র : দ্য টাইমস অব ইসরাইল
















