রাসুল সা. কে অবমাননার দায়ে ফাঁসির দণ্ড পাওয়া আসিয়া বিবির শাস্তি প্রত্যাহার ও তাকে বেকসুর খালাস দেয়ায় ক্ষোভে উত্তাল পাকিস্তান। তাহরিকে লাব্বাইকে পাকিস্তানসহ দেশটির ১৪টি ধর্মীয় সংগঠন এ অনির্দিষ্টকালের জন্য হরতাল আহবান করেছে।
আজ বৃহস্পতিবার পাকিস্তানের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। পরিস্থিতি শান্ত হওয়ার আগ পর্যন্ত সকল প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। রাস্তাঘাটের অবস্থা ছিলো থমথমে। হাসপাতালগুলোয় রেড এলার্ট জারি করে রেখেছে সরকার।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান দেশবাসীকে শান্ত্ব থাকার আহবান জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন।
এদিকে ইসলামাবাদে বিক্ষোভকারীদের উপর রাবার বুলেট ছুড়েছে করেছে পুলিশ। এতে তিনজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তানে ইসলামি দলগুলোর জোট মুত্তাহিদা মজলিসে আমল ঘোষণা দিয়েছে তারা আগামী ৮ নভেম্বর আসিয়া বিবির খালাসের বিরুদ্ধে করাচিতে ১০ লাখ মানুষের প্রতিবাদ সভা করবে।
অন্যদিকে পাকিস্তানের প্রধান বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফ দ্রুততম সময়ে এ সংকট সমাধানের আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, রাজনৈতিক রূপ নেয়ার আগেই এ সংকটের সমাধান করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের সবার আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিৎ। তবে আমরা অবশ্যই সমস্যার সমাধানে কোনো ধরনের শক্তি প্রয়োগের পক্ষে নয়।
আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করেছে কারী সালাম নামক এক ব্যক্তি। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ হুসাইন এ ব্যাপারে বলেছেন পিটিশন একটি আইনী অধিকার।
সূত্র : ডন নিউজ
















