বিধ্বস্ত ইন্দোনেশিয়ান বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

Recovered belongings believed to be from the crashed Lion Air flight JT610 are laid out at Tanjung Priok port in Jakarta, Indonesia, November 1, 2018. REUTERS/Edgar Su

ইন্দোনেশিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার করেছে উদ্ধারকারীরা। দেশটির উপকূল থেকে তারা ব্ল্যাকবক্স উদ্ধার করেন।

গত সোমবার ১৮৯ জন আরোহী নিয়ে লায়ন এয়ার জেটি–৬১০ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা ছেড়ে যায় জেটি-৬১০ ফ্লাইটটি। এক ঘণ্টার মধ্যে পাংকাল পিনাংয়ের দেপাতি আমির বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল ফ্লাইটটির। ওড়ার ১৩ মিনিটের মধ্যে কন্ট্রোল প্যানেলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফ্লাইটটির। শেষ মুহূর্তে পাইলটকে জাকার্তার সুকর্ন হাত্তা বিমানবন্দরে ফিরে আসতে বলা হয়।

বিধ্বস্ত উড়োজাহাজটি জাভা সমুদ্রে ডুবে যায়। এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এ ঘটনা ঘটে।

ব্ল্যাকবক্স উদ্ধারে অংশ নেওয়া এক ডুবুরি বলেছেন, ‘উদ্ধার অভিযান চলছে। আমরা সমুদ্রের নিচে খুঁড়ে ব্ল্যাকবক্স উদ্ধার করেছি।’

ডুবুরি বলেন, সমুদ্রের তলায় আবর্জনার নিচে চাপা পড়ে ছিল বক্সটি। তবে কর্মকর্তারা বলছেন, এটি ডেটা রেকর্ডার। এর বাইরে আরেকটি ব্ল্যাকবক্স আছে, যাতে দুই চালকের মধ্যে কথোপকথন রেকর্ড থাকে। তাঁরা তা খুঁজছেন।

ডেটা রেকর্ডার উদ্ধার হওয়ার ফলে উড়োজাহাজে কী ধরনের সমস্যা ছিল, তা বের করতে পারবেন প্রকৌশলীরা। ব্ল্যাকবক্স থেকে তথ্য উদ্ধারে ছয় মাস পর্যন্ত সময় লাগবে বলে মনে করছে ইন্দোনেশিয়ার ট্রান্সপোর্ট সেফটি কমিটি।

পূর্ববর্তি সংবাদসংলাপ সফল হবে : স্বাস্থ্যমন্ত্রী নাসিম
পরবর্তি সংবাদগোরস্থানের মানুষেরা