গাজা প্রশাসনকে ৯০ মিলিয়ন ডলার সহযোগিতা কাতারের

ইসলাম টাইমস ডেস্ক : আবারও গাজাবাসীর পাশে দাঁড়ালো কাতার। গাজার সরকারি চাকরিজীবীদের বেতন পরিশোধ করলো দেশটি। গাজা প্রশাসন চাকরিজীবীদের বেতন পরিশোধ করতে না পারায় দুশ্চিন্তা বেড়েই চলেছে।

গাজার ২৭ হাজার সরকারি কর্মচারিদের মধ্যে এ অর্থ বিতরণ করা হবে।

কাতার গাজা প্রশাসনের জন্য ৯০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। যার ১৫ মিলিয়ন ডলার আগামী ছয় মাসে বণ্টন করা হবে।

এখন শুধু মূল বেতন পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে গাজা প্রশাসনের পক্ষ থেকে।

গাজার সরকারি কর্মচারিদের বেতনের টাকা তাদের একাউন্টে চলে যাবে এবং তার কার্ডের মাধ্যমে তা তুলতে পারবে।

কাতারের এই অর্থ গাজার মানবিক সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। সাঈদ ওয়ায়েল আবু আসি নামের গাজার এক ট্রাফিক পুলিশ বলেন, ‘একদিন আমার কাছে কোনো অর্থ ছিলো না। আমি আমার সন্তানের জন্য ওষুধ ও খাদ্য কিনতে পারছিলাম না। কারণ, আমার বেতন বন্ধ। এখন বেতন পেয়েছি। আমি এবং আমার পরিবার খুশি।’

সূত্র : মিডল ইস্ট মনিটর

পূর্ববর্তি সংবাদমুসলিমদের জয় আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে
পরবর্তি সংবাদমুহাম্মদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১