মুহাম্মদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

ইসলাম টাইমস ডেস্ক : আত্মকোলহের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে গাড়িচাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। ঢাকার উত্তর আদাবরের সুনিবিড়ি হাউজিংয়ের ১৬ নম্বর সড়কে শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম আরিফ (১৫)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘একটি পিকআপে করে আসা বেশ কিছু তরুণ লোহার গেটের কাছে এলে বিপরীত দিক থেকে সেই পিকআপ লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর সবাই ছোটাছুটি করে।’

ওই সময় পিকআপভ্যানটি দ্রুত ঘোরাতে গেলে তার নিচে চাপা পড়েন আরিফ। তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরিফের ভাই আলাউদ্দিন জানান, ‘যুবলীগের একটি অনুষ্ঠানে যাচ্ছিল আমার ভাই। তাদের গাড়িতে হামলা হলে সে নেমে পালানোর সময় ওই গাড়িতেই পিষ্ট হয়।’

ঢাকা উদ্যানের বাসিন্দা আরিফ রাজমিস্ত্রীর সহকারী হিসাবে কাজ করতেন বলে তার ভাই জানান।

একই সময়ে সুনিবিড় হাউজিংয়ের ১০ নম্বর সড়ক ও শম্পা মার্কেট এলাকায়ও সংঘর্ষ বাঁধে। তাতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও এবার মনোনয়ন প্রত্যাশী সাদেক খানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে।

পূর্ববর্তি সংবাদগাজা প্রশাসনকে ৯০ মিলিয়ন ডলার সহযোগিতা কাতারের
পরবর্তি সংবাদআশুলিয়ায় চলন্ত বাসে নারীকে হত্যা, মারধরের পর ফেলে দিলো বৃদ্ধ বাবাকে