নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ দিনভর বিএনপির মিটিং

ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের অবস্থান ঠিক করতে শনিবার বৈঠক করবে বিএনপি। এ বৈঠক দুপুর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলতে পারে।

বিএনপি তার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর পাশাপাশি ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেও বৈঠকে বসবেন দলের শীর্ষ নেতারা।

বিকেল পাঁচটার দিকে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসবেন।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ২০ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির নেতারা।

এছাড়া রাত ৮টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেও বিএনপির নেতাদের একটি বৈঠকের কথা রয়েছে।

নির্বাচনে যেতে হলে শনিবার বা রোববারের মধ্যে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতেই হবে বিএনপিকে। কারণ, রোববারের মধ্যে কোন দল কোন জোটের সঙ্গে ‘নির্বাচনী মোর্চা’ করবে- তা নির্বাচন কমিশনকে (ইসি) লিখিতভাবে জানাতে হবে। এমনকি দলীয় ‘প্রতীক’ কার স্বাক্ষরে বরাদ্দ করা হবে, তার নাম ও নমুনা স্বাক্ষরসহ ইসিকে জানাতে হবে।

পূর্ববর্তি সংবাদআশুলিয়ায় চলন্ত বাসে নারীকে হত্যা, মারধরের পর ফেলে দিলো বৃদ্ধ বাবাকে
পরবর্তি সংবাদমস্কো শান্তি সম্মেলনে তালেবান, খুলবে কি আলোচনার দুয়ার