ইসলাম টাইমস ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সিরিয়াস ক্রাইম বিভাগ।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেন
















