ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুর সদর উপজেলায় এক বাড়িতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশু রয়েছে।
জানা যায়, আজ সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলায় দেবপুর গ্রামে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর মাইনুদ্দিন সর্দার (৩৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করে।
সোমবার ভোর ৫টার দিকে উপজেলার দেবপুর গ্রামের মৌলভীবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইনুদ্দিন (৩৫), স্ত্রী ফাতেমা বেগম (২৪), দুই সন্তান মিথিলা (৫) ও পিয়াম (১)।
চাঁদপুর সদর মডেল থানার ওসি নাসিম উদ্দন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
















