ইসলাম টাইমস ডেস্ক : নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি সন্ত্রাসী আক্রমণের শিকার হয়েছেন। সন্তাসী হামলায় ছবি নিজেও রক্তাক্ত হয়েছেন।
বেলা সাড়ে ১২টার সময় নলডাঙ্গা উপজেলার তীরমোহনীতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় এ হামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নলডাঙ্গা উপজেলার তীরমোহনীতে নির্বাচনী প্রচারণায় গাড়ির জানালা খুলে সাবিনা ইয়াসমিন হাত নেড়ে এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করছিলেন।
এসময় দুর্বৃত্তরা ইট ছুঁড়লে তিনি জখম ও রক্তাক্ত হন।
















