ইসলাম টাইমস ডেস্ক: শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট কাজ করে। তবে এ আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি।
















