ধানের শীষ প্রার্থীর স্ত্রী-কন্যাকেও আটক

ইসলাম টাইমস ডেস্ক : সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রতীকের প্রার্থী গাজী নজরুল ইসলামের স্ত্রী ও মেয়েকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সাতক্ষীরা জেলা কারাগার এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন গাজী নজরুল ইসলামের স্ত্রী মাকসুদা খানম ও তার মেয়ে শারমিন সুলতানা খুকু।

আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলি আহমেদ হাসেমী বলেন, গাজী নজরুলের স্ত্রী ও মেয়ে নির্বাচনী প্রচারের আড়ালে নাশকতার লক্ষ্যে লোকজন সংগঠিত করছিলেন। এ সময় তাদের আটক করা হয়। এর আগে গাজী নজরুল ইসলামকে আটক করা হয়েছিল। তিনি কারাগারে রয়েছেন।

২০০১ সালে আসনটিতে বিএনপি জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন গাজী নজরুল। ২০০৮ সালের নির্বাচনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির গোলাম রেজার কাছে হেরে যান তিনি।

পূর্ববর্তি সংবাদআমি আল্লাহর কাছে বিচার দিলাম : ডা. সানসিলা জেবরিন 
পরবর্তি সংবাদচীনে মুসলিম নিপীড়ন : যে কারণে মুখ খুলছে না মুসলিম বিশ্ব