ফলাফল যা হোক বিএনপি নির্বাচনে থাকবে : মওদুদ

ইসলাম টাইমস ডেস্ক : ফলাফল যাই হোক শেষ পর্যন্ত বিএনপি ও তার শরিক দলগুলো নির্বাচনে থাকবে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেছেন, এখন আমাদের নির্বাচন বর্জন করার প্রশ্নই আসে না। যা হওয়ার হবে। যদিও শেষ পর্যন্ত টিকে থাকা নিয়ে আমাদের ওপর প্রচণ্ড চাপ যাচ্ছে।’

আজ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘টিকে থাকা প্রায় অসম্ভব, তারপরও আমরা নির্বাচনে থাকবো। কিন্তু, থাকা না থাকা এখন একই কথা হয়ে দাঁড়িয়েছে।’

‘ভোটের মাঠে থেকে আমাদের অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। শুধু আর্থিক ক্ষতিই না, আমাদের দলীয় নেতা-কর্মী ও তাদের পরিবারের কষ্টের কোনো শেষ নেই। এক জায়গায় জানাজা পড়তে গেছি। সেখানেও আতঙ্কে থাকতে হচ্ছে।’

পূর্ববর্তি সংবাদড. কামালের সঙ্গে সাক্ষাৎ করলেন পুলিশ কর্মকর্তারা
পরবর্তি সংবাদএবার প্রকাশ্যে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা ভারতে