সারা দেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার

ইসলাম টাইমস ডেস্ক:  মঙ্গলবার (২৫ ডিসেম্বর) থেকে সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে।  সরকারি ছাপাখানা  থেকে কঠোর নিরাপত্তায় ব্যালট পেপারগুলো পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

ইসি সূত্রে জানা যায়, ইতিমধ্যে ২২৩ আসনের ব্যালট মুদ্রণ পুরোপুরি শেষ। জামায়াত নিয়ে ইসির সিদ্ধান্ত এবং কয়েকটি আসনে আদালতের নিষেধাজ্ঞা থাকায় সেখানকার ব্যালট মুদ্রণ করা যাচ্ছে না। ইসির সিদ্ধান্ত পেলে আজকালের মধ্যেই সেগুলোও ছাপানো হবে। তবে যাই হোক ২৮ তারিখের মধ্যে সব আসনের ব্যালট মুদ্রণ সম্পন্ন হবে।

ইসি সূত্রে আরো জানা যায়, নির্বাচনের শেষ পর্যায়ের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। নির্বাচনী প্রশিক্ষণও শেষ। ভোটগ্রহণের জন্য সিল-প্যাডসহ নির্বাচনি সামগ্রী এরই মধ্যে জেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন  অনুষ্ঠিত হবে।

 

 

পূর্ববর্তি সংবাদবরিশালে বিপুল পরিমাণে মাদক, আগ্নেয়াস্ত্র, ও জালটাকা উদ্ধার: আটক ৩
পরবর্তি সংবাদড. কামালের ঐক্যফ্রন্ট না, ষড়যন্ত্র ফ্রন্ট: শেখ সেলিম