ভারতের মুম্বাইয়ে আবাসিক ভবনে আগুন লেগে নিহত ৫

ইসলাম টাইমস ডেস্ক : ভারতের মুম্বাই শহরে একটি আবাসিক ভবনে বৃহস্পতিবার আগুন ছড়িয়ে পড়ায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।

মুম্বাইয়ের তিলক নগরের গণেশ গার্ডেনের কাছে সরগম সোসাইটির ১৫ তলা বিশিষ্ট একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। খবর সিনহুয়ার।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘চেম্বুরের তিলক নগরে সরগম হাউজিং সোসাইটির একটি উঁচু ভবনে বৃহস্পতিবার আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। এ পর্যন্ত আমরা এ ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা জানতে পারিনি।’

তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এ আগুনে পাঁচজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পূর্ববর্তি সংবাদস্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন, নির্বিকার প্রশাসন ও ফায়ার সার্ভিস
পরবর্তি সংবাদ৭০-এর পর নির্বাচনের এমন গণজোয়ার দেখা যায়নি: ওবায়দুল কাদের