খাগড়াছড়িতে ইউপিডিএফ প্রার্থীকে ভোট না দেয়ায় বাঙালি বাড়িতে আগুন

ইসলাম টাইমস ডেস্ক: সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নতুন কুমার চাকমার সিংহ মার্কায় ভোট না দেয়ায় এক বাঙলি বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

বাড়ির মালিক অভিযোগ করেন, ভোটের আগের দিন গত ২৯ ডিসেম্বর উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিপাড়াস্থ কুমারছড়া এলাকায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি হারেছ মিয়ার মেয়ে মালেকা আক্তারের বাড়িতে ইউপিডিএফ সমর্থিত সিংহ মার্কার লোকজন অবস্থান নিয়ে বাড়ির কয়েকটি হাঁস-মুরগী ধরে নিয়ে যায় এবং সিংহ মার্কায় ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে দেয়ার হুমকি দেয়।

ক্ষতিগ্রস্থ মালেকা আক্তার জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সন্ত্রাসীরা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্বামী ও সন্তানদের নিয়ে কোনো রকমে ঘর থেকে বের হতে পারলেও ঘর, হাঁস-মুরগিসহ সব মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। এ সময় তিনি নিজেও আহত হন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে হবে বলে জানান তিনি ।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ জেলা সংগঠক মাইকেল চাকমা। তিনি দাবি করেন মিথ্য অভিযোগ তুলে স্থানীয় ইউপিডিএফ কর্মীদের হয়রানী করার এটি একটি সরকারি কূটকৌশল।

নাকাপা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মহিউদ্দিন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তি সংবাদলক্ষ্মীপুরে পুলিশের ওপর আওয়ামী লীগের হামলা
পরবর্তি সংবাদ২ জানুয়ারি : স্পেনে মুসলিম শাসনের শেষ দিন